মেসির জার্সিতে স্প্যাইডারম্যান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্চিন ব্যানট , ৩৬ বছরের এই যুবক অন্য দেশে বিভিন্ন ধরনের স্ট্যান্ট নিয়েছেন। এবার আর্জেন্টিনার জার্সি পরে তিনি

2024-06-12T12:48:10+00:00
2024-06-12T12:48:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেসির জার্সিতে স্প্যাইডারম্যান গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২০৩)
X

মার্চিন ব্যানট , ৩৬ বছরের এই যুবক অন্য দেশে বিভিন্ন ধরনের স্ট্যান্ট নিয়েছেন। এবার আর্জেন্টিনার জার্সি পরে তিনি ৩০ তলা ভবনে উঠতে শুরু করেন। ২৫ তলা অতিক্রম করার পর তাকে থামানো হয়।

পোল্যান্ডের এই যুবক বুয়েন্স আয়ার্সের গ্লোব্যান্ট বিল্ডিংয়ের ৩০ তলায় উঠছিলেন কোনো রশি ছাড়াই। এই দৃশ্য দেখতে নিচে ভিড় জমান শত শত উৎসুক পথচারী।

এরপর বাগড়া দেয় ফায়ারসার্ভিসের কর্মীরা। তারা তাকে থামায়। পুলিশ এই ডানপিটে যুবককে গ্রেফতার করে। তাকে থামাতে ৩০ জনেরও বেশি ফায়ার ফাইটার কর্মী, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি ঘটনাস্থলে হাজির হয়। কোনো একজন পথচারী জরুরি নম্বরে ফোন দিলেই জরুরি পরিষেবা সংস্থাগুলো তৎক্ষণাৎ তৎপরতা দেখায়। 

নিচ তলায় নামার পর পুলিশ তাকে গ্রেফতার করে। কর্মকর্তারা জানিয়েছেন, জরিমানাস্বরূপ তাকে এই অভিযানের খরচ বহন করতে বলা হয়।

এর আগেও এই যুবক একই ভবনে উঠার চেষ্টা করেন। সে সময়ও পুলিশ তাকে থামায়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy