পল্টনে বহুতল ভবনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পল্টনে অবস্থিত বহুতল বিশিষ্ট ফায়েনাজ টাওয়ারে আগুন লেগেছে। বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার

2024-06-12T19:40:02+00:00
2024-06-12T19:40:02+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পল্টনে বহুতল ভবনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ২৫৯)
X

রাজধানীর পল্টনে অবস্থিত বহুতল বিশিষ্ট ফায়েনাজ টাওয়ারে আগুন লেগেছে। বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, পল্টনের ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার বিষয়টি জেনেছি আমরা ৬টা ৪৮ মিনিটে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। 

আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বহুতল ভবনে আগুন লেগে নিহত কমপক্ষে ৪৩

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। 

১৫তলা ভবনের পাঁচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ওই ভবনে হঠাৎ কালো ধোঁয়া দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy