জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের নতুন সরকার গঠনের পর থেকেই হঠাৎ করে উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। গত তিনদিনে ‘সন্ত্রাসী’ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত

2024-06-13T10:34:59+00:00
2024-06-13T10:34:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১০:৩৪ এএম   (ভিজিট : ১৭৮)
X

ভারতের নতুন সরকার গঠনের পর থেকেই হঠাৎ করে উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। গত তিনদিনে ‘সন্ত্রাসী’ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। এদিকে, একের এক হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করেছে দিল্লি। 

বুধবার (১২ জুন) কাশ্মীরের পাকিস্তান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি অস্ত্রধারীদের গোপন আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরে হঠাৎ অস্ত্রধারীদের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি, প্রতিবেশী দেশ থেকে কাশ্মীরে ঢুকে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।

হঠাৎ করেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। যাত্রীবাহী বাসে হামলা থেকে শুরু করে সেনাঘাঁটি- গত কয়েকদিন ধরে একের পর এক হামলায় কাশ্মীরজুড়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক। অব্যাহত হামলায় চিন্তিত স্থানীয় প্রশাসন। এ অবস্থায় অঞ্চলটিতে শুরু হয়েছে সন্ত্রাস-বিরোধী অভিযান।
 
জম্মুর পুলিশ প্রধান আনন্দ জেইন বলেন,  আমাদের প্রতিবেশী এখানকার সুন্দর একটা পরিবেশ নষ্ট করতে চায়। আর এ জন্যই নতুন করে এসব ঘটনা ঘটছে।

ভারতের এমন অভিযোগের বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি। আর পাকিস্তানের সঙ্গে আলোচনা ছাড়া জম্মু-কাশ্মীরে স্থায়ীভাবে শান্তি ফিরবে না বলে মনে করেন অঞ্চলটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ।
 
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিবেশীর সঙ্গে আলোচনা করছি না, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। কারণ এই সন্ত্রাসীরা সীমান্তের ওপার থেকে আসছে। যেটা এখনো অব্যাহত আছে।’

২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি সরকার। এর জেরে জম্মু-কাশ্মীরে শুরু হয় চরম অস্থিরতা। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে দেখা দেয় কূটনৈতিক উত্তেজনা।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy