কুয়েট ও ইসলভ-এনবিএফ এ্যাসোসিয়েশন এর মধ্যে সমঝোতা

খুলনা প্রতিনিধি

শিক্ষা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ইসলভ-এনবিএফ এ্যাসোসিয়েশন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন

2024-06-13T14:30:42+00:00
2024-06-13T14:30:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়েট ও ইসলভ-এনবিএফ এ্যাসোসিয়েশন এর মধ্যে সমঝোতা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ২:৩০ পিএম   (ভিজিট : ১৯৯)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ইসলভ-এনবিএফ এ্যাসোসিয়েশন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার কুয়েটের সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ইসলভ-এনবিএফ এ্যাসোসিয়েশন বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও এনবিএফ ইঞ্জিনিয়ারিং এর সিইও কাজী খাইরুল বাশার। অনুষ্ঠানে সভাপত্বি করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং ইসলভ-এনবিএফ এ্যাসোসিয়েশন এর পক্ষে ইসলভ ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. আসিফ এম জামান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy