শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানালেন, শনিবার বন্ধের বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে ঈদুল আজহার পর।বৃহস্পতিবার (১৩

2024-06-13T15:49:59+00:00
2024-06-13T15:49:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৪১৬)
X

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানালেন, শনিবার বন্ধের বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে ঈদুল আজহার পর।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বকশিবাজারে আলেয়া মাদরাসা প্রাঙ্গনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত ‘গ্রিন, ক্লিন ও স্মার্ট ক্যম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা’ শীর্ষক কর্মসূচির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটি থাকলেও শিখন ঘাটতি মেটাতে বর্তমানে শনিবারও খোলা রাখা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবার স্বাভাবিক রুটিনে ফিরে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। শনিবারে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শিক্ষাপ্রতিষ্ঠান আগে যেমন চলছিল, সেটা যেন করতে পারি। ইতোমধ্যে আমরা (শিক্ষাবর্ষের) ক্যালেন্ডারের হিসাব নিয়েছি।

মন্ত্রী বলেন, শনিবার যাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি তার ওয়ার্কআউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করবো।

এর আগে গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ডাবল শিফট বিদ্যালয়গুলো এক শিফটে রূপান্তরিত না হওয়া পর্যন্ত শনিবার বিদ্যালয় খোলা রাখতে হবে। সভায় জানানো হয়, দেশে ডাবল শিফটের বিদ্যালয় ৪৬৪টি।








Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy