যেসব অঞ্চলে ঈদের দিন অতি ভারি বর্ষণের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

মৌসুমি বায়ুর প্রভাবে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর মধ্যে সোমবার (১৭ জুন) সারা দেশে পালিত

2024-06-16T11:54:47+00:00
2024-06-16T11:54:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেসব অঞ্চলে ঈদের দিন অতি ভারি বর্ষণের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ জুন, ২০২৪, ১১:৫৪ এএম   (ভিজিট : ৩৭৯)
X

মৌসুমি বায়ুর প্রভাবে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর মধ্যে সোমবার (১৭ জুন) সারা দেশে পালিত হবে কোরবানির ঈদ। এদিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ৩ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৬ জুন) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
ঈদ জামাত কিংবা পশু কোরবানির সময় ঝড়বৃষ্টি হলে অসুবিধা হয়ে যায়। তাই এদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা থাকে।

আষাঢ়ের প্রথম দিন শনিবার (১৫ জুন) রাজধানীতে মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। তবে আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এর মধ্যে ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। 
 
ঝড়বৃষ্টির এ প্রবণতা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।   
 





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy