চাদে বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্য-আফ্রিকার দেশ চাদের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত ও

2024-06-19T20:52:02+00:00
2024-06-19T20:52:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাদে বিস্ফোরণে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৮:৫২ পিএম   (ভিজিট : ২১৪)
X

মধ্য-আফ্রিকার দেশ চাদের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত ও আরও ৪৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লাহ আবদেরামান বলেন, মঙ্গলবার রাতে রাজধানী এন’জামেনার একটি সামরিক গোলাবারুদের ডিপোতে আগুন লাগে। পরে ওই ডিপোতে সিরিজ বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, তিনি রাস্তায় আহত তিন ব্যক্তিকে দেখেছেন; যাদের মধ্যে দু’জনকে মোটরবাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ছবিতে দেখা যায়, বিস্ফোরণের কারণে কামানের গোলা উড়ে গিয়ে আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে পড়েছে। অন্য একজন বাসিন্দা বলেছেন, কামানের গোলার আঘাতে তার প্রতিবেশী এক দোকানদার মারা গেছেন।

অপর এক প্রত্যক্ষদর্শী চাদের ওই সামরিক অস্ত্রাগারে প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের কারণে শহরের চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ওই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy