চিপসের প্যাকেটে মরা ব্যাঙ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চিপসের প্যাকেট কেনার পর রাতে অর্ধেক খেয়ে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে মেয়ে খাওয়ার জন্য খুলে দেখে ভেতরে চিপসের

2024-06-20T12:29:51+00:00
2024-06-20T12:29:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিপসের প্যাকেটে মরা ব্যাঙ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৪১)
X

চিপসের প্যাকেট কেনার পর রাতে অর্ধেক খেয়ে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে মেয়ে খাওয়ার জন্য খুলে দেখে ভেতরে চিপসের সঙ্গে রয়েছে মরা একটি ব্যাঙ। 

ভারতের গুজরাটের জমনগরের পুষকারধাম সোসাইটিতে এই ঘটনা ঘটে। ওয়েফার জাতীয় চিপস কিনেছিলেন জসমীত প্যাটেল নামের এক ব্যক্তি। সকালে তাতে মরা ব্যাঙ পেয়ে দ্রুত জমনগর মিউনিসিপ্যাল করপোরেশন ফুড ব্রাঞ্চের কাছে অভিযোগ করেন। দ্রুত জসমীত প্যাটেলের বাড়িতে আসেন জমনগর মিউনিসিপ্যাল করপোরেশন ফুড ব্রাঞ্চের কর্মকর্তারা। তারা এসে প্যাকেটের চিপসগুলো নিয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এগুলো কতটা ক্ষতিকর ছিল তা এখনো জানা যায়নি। 

এ ঘটনার পর নিরাপদ খাদ্য নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে বিভিন্ন খাবারে মাছি, তেলাপোকা ও টিকটিকিও পাওয়ার ঘটনা রয়েছে। সম্প্রতি একটি খাবারে হাতের আঙুলও পাওয়া গেছে।

এবারে ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চিপস কোম্পানিটি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy