মোদির গাড়িতে জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী গাড়িতে জুতাসদৃশ্য বস্তু উড়ে আসার ঘটনা ঘটেছে। তার নিজ নির্বাচনী আসন বারাণসীতে ঘটেছে

2024-06-20T15:38:32+00:00
2024-06-20T18:19:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোদির গাড়িতে জুতা নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৩:৩৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৪ ৬:১৯ পিএম  (ভিজিট : ২৮০)
X

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী গাড়িতে জুতাসদৃশ্য বস্তু উড়ে আসার ঘটনা ঘটেছে। তার নিজ নির্বাচনী আসন বারাণসীতে ঘটেছে এই ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীর বুলেট প্রতিরোধী গাড়ির ওপর উড়ে এসেছে একটি বস্তু। নেটিজেনেদের একাংশের মতে, বস্তুটি আর কিছু নয়, হাওয়াই চপ্পল।

মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন মোদি। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজ নির্বাচনী আসনে পা রাখেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোদীর গাড়িবহর সে সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় মোদির বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়ছে, এক নিরাপত্তা কর্মকর্তা দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন।

স্থানীয়দের একাংশের মতে, উড়ে আসা সেই জিনিসটি হাওয়াই চপ্পল। আবার উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না-করার শর্তে জানিয়েছেন, ওটি ছিল একটি মোবাইল। তবে বস্তুটি যা-ই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে, তা স্পষ্ট। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কোনও উদ্দেশ্য ছিল না।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই ভাইরাল হওয়া ভিডিয়োটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শেয়ার করতে থাকেন। তাদের বক্তব্য, ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও ‘মোদি-মোদি’ স্লোগান দিতে থাকা অত্যুৎসাহী জনতার ভিড়ে কী ভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy