জানালার গ্রিল চুরি করে বিক্রি করতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের জানালার দুটি গ্রিল নিয়ে পালাতে গিয়ে মূল ফটকে গার্ডের কাছে

2024-06-21T14:29:04+00:00
2024-06-21T14:33:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানালার গ্রিল চুরি করে বিক্রি করতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ২:২৯ পিএম  আপডেট: ২১.০৬.২০২৪ ২:৩৩ পিএম  (ভিজিট : ২১৩)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের জানালার দুটি গ্রিল নিয়ে পালাতে গিয়ে মূল ফটকে গার্ডের কাছে আটক হন এক ছাত্রলীগ নেতা। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সিক্সটি নাইন পক্ষের অনুসারী মোহাম্মদ জুয়েল নামের এক ছাত্রলীগ নেতা তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহ-সম্পাদক এবং উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, জানালার গ্রিল পরিত্যক্ত হোক আর যাই হোক, একজন শিক্ষার্থী কখনোই বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ছেলেটি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবে না বলে অঙ্গীকার করেছে। আমরা মুচলেকা নিয়ে ছেলেটিকে ছেড়ে দিয়েছে। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে মালামাল চুরির ঘটনা নতুন নয়। কর্তৃপক্ষের অগোচরে লোহা, রড, বিদ্যুতের তার এবং গাছসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা প্রায়ই ঘটে থাকে। জুন মাসের শুরুতে সোহরাওয়ার্দী হল থেকে সমাজবিজ্ঞান অনুষদ যাওয়ার পথের রাস্তার বিদ্যুতের তার চুরি হয়। এতে রাস্তা অন্ধকার হওয়ায় দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও স্থানীয়রা। বছর দুয়েক আগে অতীশ দীপঙ্কর হল থেকে ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। সর্বশেষ গত ১৫ জুন রাতে শাহজালাল হল থেকে ট্রাকে পুরাতন লোহা-গ্রিল সরানোর অভিযোগও উঠেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy