জানা গেলো একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশের তারিখ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে রোববার (২৩ জুন) রাত ৮টায়। এতে

2024-06-22T16:06:23+00:00
2024-06-22T16:06:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেলো একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশের তারিখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৪:০৬ পিএম   (ভিজিট : ২২৭)
X

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে রোববার (২৩ জুন) রাত ৮টায়। এতে শিক্ষার্থীরা জানতে পারবেন, কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে ফল প্রকাশের পর ২৯ জুনের মধ্যে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত।দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ জুলাই। একইদিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন শুরু হবে ৫ জুলাই থেকে, যা চলবে ৮ জুলাই পর্যন্ত।

তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৯ জুলাই, চলবে ১০ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল ১২ জুলাই প্রকাশিত হবে। তৃতীয় ধাপের ভর্তি নিশ্চায়ন করতে হবে ১৩ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে। সব ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৫ জুলাই থেকে। ভর্তি কার্যক্রম চলবে ১০ দিন। অর্থাৎ ২৫ জুলাই একাদশ শ্রেণির ভর্তি শেষ হবে। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে। শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে।

একজন শিক্ষার্থী যে কটি কলেজে আবেদন করবেন তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। শুধু শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy