নারী কনস্টেবলের সাথে হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর প্রদেশ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কৃপা শংকর কানৌজিয়াকে কনস্টেবল পদে পদাবনতি দিয়েছে কর্তৃপক্ষ। একটি হোটেলে এক নারী কনস্টেবলের

2024-06-23T12:51:14+00:00
2024-06-23T16:22:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারী কনস্টেবলের সাথে হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা পুলিশ কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১২:৫১ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৪ ৪:২২ পিএম  (ভিজিট : ৪০৭)
X

উত্তর প্রদেশ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কৃপা শংকর কানৌজিয়াকে কনস্টেবল পদে পদাবনতি দিয়েছে কর্তৃপক্ষ। একটি হোটেলে এক নারী কনস্টেবলের সঙ্গে বিব্রতকর অবস্থায় ধরাপড়ার তিন বছর পর তাঁকে এই ‘শাস্তি’ দেওয়া হলো। কৃপা শংকর আগে উত্তর প্রদেশের উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার (সিও) পদে ছিলেন। 

এখন তাঁকে পদাবনতি দিয়ে রাজ্যের গোরখপুরের ২৬তম প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) ব্যাটালিয়নে নিযুক্ত করা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০২১ সালের জুলাইয়ে। সে মাসে কৃপা শংকর ছুটি নিয়েছিলেন। পরে তিনি ‘নিখোঁজ’ হন।

কৃপা শংকর ছুটি নিয়েছিলেন পারিবারিক কারণ দেখিয়ে। কিন্তু ছুটি নিয়ে তিনি বাড়ি যাননি। গিয়েছিলেন রাজ্যের কানপুরের একটি হোটেলে। হোটেলে তাঁর সঙ্গে ছিলেন এক নারী কনস্টেবল। হোটেলে ওঠার সময় কৃপা শংকর তাঁর ব্যক্তিগত ও অফিশিয়াল উভয় মোবাইল নম্বরই বন্ধ করে রাখেন।

≫ আরও পড়ুন


কৃপা শংকরের হঠাৎ ‘নিখোঁজ’ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর স্ত্রী। তিনি তাঁর স্বামীর খোঁজ পেতে উন্নাওয়ের এসপির সঙ্গে যোগাযোগ করেন। পরে রাজ্য পুলিশের একটি নজরদারি দল উদ্‌ঘাটন করে, কানপুরের হোটেলটিতে পৌঁছানোর পর কৃপা শংকরের মোবাইল নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দেয়।

উন্নাওয়ের পুলিশ দ্রুত হোটেলটিতে যায়। তারা হোটেলটিতে কৃপা শংকর ও এক নারী কনস্টেবলকে একত্রে দেখতে পায়। কৃপা শংকর ও নারী কনস্টেবলের হোটেলে প্রবেশের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। পরবর্তী সময়ে তদন্তের ক্ষেত্রে এই ফুটেজ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।

ঘটনার পর সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কৃপা শংকরকে কনস্টেবল পদে পদাবনতির সুপারিশ করে সরকার।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy