কুবির তিন বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে তিন বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

2024-06-23T18:20:43+00:00
2024-06-23T18:20:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুবির তিন বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৬:২০ পিএম   (ভিজিট : ১৫০)
X

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে তিন বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. ড এফ এম আবদুল মঈন। 

অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষক সমিতির দাবি অযৌক্তিক। এই নিয়োগগুলো ৩০ জুনের মধ্যে না দিতে পারলে পদগুলো চলে যাবে। তখন আবার শিক্ষক সংকট নিরসন হবে না। নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হলো। তবুও আমি শুধুমাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের এই অযৌক্তিক দাবি মানতে বাধ্য হলাম। আশা করি খুব দ্রুতই নিয়োগ পরীক্ষাগুলো নিতে পারবো।

রবিবার (২৩ জুন) এক সংবাদ সম্মেলন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপাচার্যের সাথে আলোচনায় বসে। সেই আলোচনায় আবারো নতুন নিয়োগ বন্ধের জন্য দাবি তুলে শিক্ষক সমিতি। আলোচনা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানও নিয়োগ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নতুন নিয়োগ বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দেয়। সর্বশেষ ২১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত জানানো হয়। সেখানেও নতুন নিয়োগ বন্ধের জন্য বলা হয় উপাচার্যকে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy