দপদপিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৬

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার

2024-06-26T13:49:39+00:00
2024-06-26T13:49:39+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দপদপিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৬
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ২১১)
X

ঝালকাঠির নলছিটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল -পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর  ঢালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালী গামী একটি বাসের সাথে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় চালক সহ ৬ জন যাত্রী  আহত হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। আহতদের  বরিশালের ফায়ার সার্ভিস,  নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন,আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy