পুলিশ কোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শনিবার(২৯ জুন)সকালেরাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুমুর আক্তার (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রী বেগম বদরুন্নেসা

2024-06-29T15:06:52+00:00
2024-06-29T15:06:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ কোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩:০৬ পিএম   (ভিজিট : ২২১)
X

শনিবার (২৯ জুন)  সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুমুর আক্তার (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী।

সকাল সাড়ে ৯টার দিকে ওই কলেজছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বড় বোন নুপুর আক্তার জানান, তাদের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বর্তমানে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে ৩য় তলায় থাকেন। সেখানে সকালে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ঝুমুর। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে ঝুমুর আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি বোন নুপুরসহ স্বজনরা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy