ধামরাইয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে ৩৮১৯ জন শিক্ষার্থী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

শিক্ষা

সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। এবার এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায়

2024-06-30T16:17:18+00:00
2024-06-30T16:24:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে ৩৮১৯ জন শিক্ষার্থী
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৪:১৭ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৪:২৪ পিএম  (ভিজিট : ২২৯)
X

সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। এবার এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ৩৮১৯ জন শিক্ষার্থী। আজকের প্রথম পরীক্ষায় কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর থেকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।


তারা যে কোনো ধরনের অসদুপায় এড়াতে কেন্দ্র সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন জানান, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ধামরাই উপজেলার ৩৮১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৩১৫৫ জন, আলিম পরীক্ষার্থী ৮৮ ও কারিগরি বিভাগের পরীক্ষার্থী ৫৭৬ জন। ধামরাইয়ে মোট ০৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy