ইবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য

2024-06-30T17:44:48+00:00
2024-06-30T18:11:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৫:৪৪ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৬:১১ পিএম  (ভিজিট : ১৫৬)
X

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ১লা জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

রবিবার (৩০ জুন) বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আমরাও ১লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’


দাবি নিয়ে কয়েকদিন ধরে অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও রবিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন তারা। এছাড়া অনুষদ ভবনের নিচে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তবে এদিন পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত ছিল। 

এদিকে, একই দাবিতে রবিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে কর্মকর্তারা। এছাড়া সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের নেতৃত্বে কর্মসূচিতে শতাধিক কর্মকর্তা অংশ নেন।  







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy