রেস্তোরাঁয় বিস্ফোরণে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের এক রেস্তোরাঁয় গতকাল রোববার বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন

2024-07-01T10:40:09+00:00
2024-07-01T14:14:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেস্তোরাঁয় বিস্ফোরণে বহু হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১০:৪০ এএম  আপডেট: ০১.০৭.২০২৪ ২:১৪ পিএম  (ভিজিট : ৪৩২)
X

তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের এক রেস্তোরাঁয় গতকাল রোববার বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এপি। 

সিকিউরিটি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, বিস্ফোরণে আশেপাশের ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে ওই বাড়ির সামনে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসময় এলাকার মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়।


তুরস্কের সরকারি কর্মকরাতারা জানিয়েছেন, গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন পোস্ট হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে।

পরবর্তী সময়ে দেশটির কর্তৃপক্ষ জানান, ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিল। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy