রাফাহতে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির

2024-07-01T11:27:27+00:00
2024-07-01T11:27:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাফাহতে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১১:২৭ এএম   (ভিজিট : ১৪৪)
X

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে। চারদিন আগে গাজার উত্তরাঞ্চলে শুজাইয়াতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। বাসিন্দারা জানান, ট্যাংক থেকে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে গোলা ছোড়া হয়। এতে করে অনেক পরিবার আটকা পড়ে যায় এবং তাদের বের হয়ে আসার কোনো পথ নেই। 

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে শুজাইয়া থেকে ৬০ থেকে ৮০ হাজারের মতো লোক ঘরছাড়া হয়েছে।

৫০ বছর বয়সী শিহাম আল-শাওয়া বলেন, যারা এখানে এখনো আমাদের মতো যারা আছি, আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত অন্তত ৯০ হাজার। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy