এবার কারাগারের টয়লেট ভেঙে পালালেন ৩ কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত কয়েকদিন আগে বাংলাদেশের বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। এবারমঙ্গলবার

2024-07-03T11:30:58+00:00
2024-07-03T11:42:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার কারাগারের টয়লেট ভেঙে পালালেন ৩ কয়েদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৩০ এএম  আপডেট: ০৩.০৭.২০২৪ ১১:৪২ এএম  (ভিজিট : ২৩৭)
X

গত কয়েকদিন আগে বাংলাদেশের  বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। এবার মঙ্গলবার (২ জুলাই) পাকিস্তানের একটি কারাগার থেকে বিচারাধীন ৩ বন্দী পালিয়েছেন কারাগারের টয়লেট ভেঙে। 

কোয়েটা থেকে ২০০ কিলোমিটার দূরের বেলুচিস্তানের কেন্দ্রীয় শহর দুকির একটি সাবজেলে এ ঘটনা ঘটে। বুধবার (৩ জুলাই) পাকিস্তানের সংবাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুকি থানার এসএইচও জলিল আহমেদ মারি জানান, ডাকাতি ও খুনসহ গুরুতর অপরাধে অভিযুক্ত তিনজন কয়েদি টয়লেটের ভেন্টিলেটর ভেঙে কারাগার থেকে পালিয়ে গেছেন। এই কারাগারে রাখা ১৩ জন বিচারাধীন কয়েদিকে সকালে টয়লেট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। তখনই এ ঘটনা ঘটে।

≫আরও পড়ুন: কারাগারের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি: অতপর গ্রেফতার

জেল পালানো কয়েদিরা হলেন- আসমাতুল্লাহ, আবদুল কবির ও মুহাম্মদ সাদিক। তাদের ধরতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এ ঘটনায় কয়েদিদের নজরদারির কাজে নিয়োজিত কারা ওয়ার্ডেন ও দুই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিন পুলিশ সদস্য হলেন- ওয়ার্ডেন গুল খান, হেড কনস্টেবল আব্দুল গনি ও কনস্টেবল ইসমাইল মারি। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বেলুচিস্তানের কারা মহাপরিদর্শক এ ঘটনা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে ৩০ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনসহ ১৯ কয়েদি আজাদ কাশ্মিরের রাওয়ালাকোটের একটি কারাগার থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন কয়েদি আহত হয়েছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy