টানা ৪ মাস বন্ধ থাকবে ঢাকার যে সড়ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিমানবন্দর-দক্ষিণখান সড়কের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়ক ৪ মাস (১২০ দিন) বন্ধ থাকবে। হযরত শাহজালাল

2024-07-03T11:57:58+00:00
2024-07-03T12:21:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা ৪ মাস বন্ধ থাকবে ঢাকার যে সড়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৫৭ এএম  আপডেট: ০৩.০৭.২০২৪ ১২:২১ পিএম  (ভিজিট : ২১৩)
X

বিমানবন্দর-দক্ষিণখান সড়কের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়ক ৪ মাস (১২০ দিন) বন্ধ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য এ সড়ক বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ জুলাই) আন্ডারপাস নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের যানবাহন ও পথচারীদের ওই সময়ে বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।  সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বন্ধ থাকবে।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy