সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

ব্যক্তিগত কাজের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে মোবাইল ফোনের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে।ভালো কনফিগারেশনের ফোনের দাম বেশি হওয়ায় অনেকেই পুরোনো

2024-07-05T18:53:38+00:00
2024-07-06T00:06:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে যেসব বিষয় জানা জরুরি
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:৫৩ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ১২:০৬ এএম  (ভিজিট : ১০৪৪)
X

ব্যক্তিগত কাজের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে মোবাইল ফোনের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। ভালো কনফিগারেশনের ফোনের দাম বেশি হওয়ায় অনেকেই পুরোনো ফোন কিনে থাকেন। 

তবে পুরোনো ফোন কেনার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পুরোনো ফোন ক্রয়ের ক্ষেত্রে যেসব বিষয় জানতে হবে, সেগুলো দেখে নেওয়া যাক- 

ব্যাটারির কার্যকারিতা যাচাই
স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটারি ব্যাকাপ। কারণ ব্যাটারি ব্যাকাপ ভালো না থাকলে যতই ভালো ফোন কিনুন না কেনো সেটি বেশিদিন বা মনের মত করে ব্যবহার করা যায় না। তাই পুরাতন স্মার্টফোন কেনার সময় ব্যাটারির চার্জ কি পরিমাণ থাকে সেটি পরীক্ষা করে দেখা উচিত।
ফোনের অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম ছাড়া একটি স্মার্টফোন তার গ্রহণযোগ্যতা হারায়। প্রতিনিয়তই নতুন নতুন অপারেটিং সিস্টেম বের হচ্ছে। কিন্তু পুরাতন ফোন কেনার আগে অপারেটিং সিস্টেম দেখে নেয়া দরকার। কেনার সময় দেখা উচিত অপারেটিং সিস্টেম আপডেট হবে কিনা। হলে সেটি কবে হেতে পারে। রানিং অপারেটিং সিস্টেমে কোনো ল্যাকিংস আছে কিনা। তা না হলে ফোনে ধীরগতি দেখা দিতে পারে।

ফোনের অবস্থা
পুরোনো ফোন কেনার আগে প্রথমেই ফোনের বাহ্যিক অংশ ও পর্দায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করতে হবে। পর্দায় দাগ রয়েছে কি না বা ফোনের পর্দায় সব বাটন ঠিকমতো কাজ করছে কি না, তা দেখতে হবে।
বিক্রেতার পরিচয় সম্পর্ক জানা
পুরোনো ফোন কেনার আগে বিক্রেতার পরিচয় সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিতে হবে। ফোনটি তিনি নিজে ব্যবহার করতেন না, নাকি অন্য কারও ফোন বিক্রি করছেন, তা অবশ্যই জানতে হবে। সমস্যা সমাধানে পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন কিনতে হবে। ফোনের সব কাগজপত্র রয়েছে কি না, তা জানার পাশাপাশি সেগুলো সংগ্রহ করতে হবে।
ফোনের কার্যকারিতা পরীক্ষা
অনেক সময় ফোনের লুক সুন্দর দেখেই ক্রেতারা পুরাতন ফোন কিনে নেন। কিন্তু এটির কার্যকারিতা কতটুকিু তার যাচাই করে না। এতে ফোন কেনার কিছু দিনের মধ্যে মন খারাপ হয়ে যেতে পারে। তাই ফোন কেনার আগে ইন্টারনেট, সিমের নেটওয়াক বা নেটওয়াক আইসি সঠিকভাবে কাজ করছে কি না যাচাই করা উচিত।  
ক্যামেরার বা এর ফোকাস সিস্টেম
পুরাতন ফোনের ক্যামেরার ফোকাস সিস্টেম কেমন সেটিও দেখা প্রয়োজন। কারণ অনেকেই সেটের ক্যামেরা নিয়ে বেশি আগ্রহ থাকে। তাই ক্যামেরা খুঁটিনাটি সব নিজের মত করে দেখে নেয়া উচিত।
ওয়ারেন্টি সম্পর্কে জানা
বেশিরভাগ পুরাতন ফোনে ওয়ারেন্টি থাকে না। তবে পুরাতন ফোন কেনার আগে ওয়ারেন্টি কার্ড যদি থাকে সেটি ভালো করে যাচাই করে নিতে হবে। এতে করে ফোনে কোনো প্রকারের সমস্যা দেখা গেলেও তা নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য সার্ভিসিং সেন্টারে মেরামতের সুযোগ থাকে। ফলে, ফোনটি নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসে।
স্পিকার সিস্টেম
ভালো সাউন্ড কোয়ালিটিসহ স্টেরিও স্পিকার ছাড়া স্মার্টফোন কেনা উচিত নয়। ভালো সাউন্ড কোয়ালিটি না থাকলে সেই স্মার্টফোন গ্রাহক আকৃষ্ট করতে পারবে না। তাই পুরাতন ফোনের নির্বাচনের আগে স্পিকার ঠিক আছে কিনা সেটি দেখতে হবে।

সিম সাপোর্ট
অনেক সময় সিম কার্ডের স্লটে সমস্য দেখা দেয়। এতে সিমের নেটওয়াক পাওয়া যায় না। তাই পুরাতন সেট কেনার আগে সিমের স্লট ঠিক আছে কিনা সিটে দেখা দরকার।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy