ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহবান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

2024-07-06T14:02:00+00:00
2024-07-06T14:05:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ২:০২ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ২:০৫ পিএম  (ভিজিট : ১৫৫)
X

গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহবান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, গাজার এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব ফেলেছে। 

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ীঃ সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা পরিস্থিতি শুধুতো ফিলিস্তিনি ইস্যুর ওপর প্রভাব ফেলছে না বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে।

গতকাল (৫ জুলাই) স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এছাড়াও, ইসরাইলিদের বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক স¤প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনাও করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউরোপের দেশগুলো ইহুদিবাদী ইসরাইলের জবরদখল এবং হত্যাকাণ্ডর বিরুদ্ধে সমালোচনা করতে পারে।

ফিলিস্তিন ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে একরকম নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে সৌদি আরবকে। শুধু তাই নয়, যুদ্ধের ডামাঢোলের মধ্যেই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীরব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy