নারীকে লাঞ্ছিত করায় মন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিডনির একটি সমুদ্র সৈকতে নারীকে লাঞ্ছিত করার অভিযোগে এক প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার

2024-07-07T13:17:54+00:00
2024-07-07T14:45:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীকে লাঞ্ছিত করায় মন্ত্রী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ১:১৭ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৪ ২:৪৫ পিএম  (ভিজিট : ১৯৩)
X

সিডনির একটি সমুদ্র সৈকতে নারীকে লাঞ্ছিত করার অভিযোগে এক প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।  রোববার (০৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ওই মন্ত্রী পাপুয়া নিউগিনির মন্ত্রীসভার প্রভাবশালী ব্যক্তি। অস্ট্রেলিয়ার সিডনি সমুদ্র সৈকতে এক নারীকে মারধর করেন তিনি। এ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, সিডনির বিখ্যাত বন্ডি বিচের কাছে ঘরোয়া বিরোধের পর পাপুয়া নিউগিনির এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম জিমি মালাডিনা। তিনি পাপুয়া নিউগিনির পেট্রোলিয়াম মন্ত্রী এবং দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ ব্যক্তি। শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, বন্ডির কাছের একটি এলাকায় এক নারীর প্রতি সহিংস আচরণের ঘটনা ঘটে। ওই নারীর মুখে আঘাতসহ মারধরের চিহ্ন পাওয়া যায়। অভিযোগ করা হয়েছে যে, ওই নারীর সঙ্গে মন্ত্রী মালাডিনার বিবাদ হয়েছিল।

আদালতের নথি অনুসার, আগামী বৃহস্পতিবার সিডনির একটি আদালতে প্রভাবশালী মন্ত্রীকে হাজিরের জন্য নথিভুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা করে শারীরিক ক্ষতির অভিযোগ করা হয়েছে।

এক বিবৃতিতে মালাডিনা বলেন, তিনি সততা এবং স্বচ্ছতার সঙ্গে পরিস্থিতি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার এবং অব্যবহৃত মজুদ মূল্যবান খনিজ পদার্থপূর্ণ স্থানের সন্ধানে যুক্ত বিদেশি সংস্থাগুলোর কাছে বর্তমানে যথেষ্ট আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে পাপুয়া নিউগিনি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy