এক কলেজে পরীক্ষার্থী ১জন, তাও অনিয়মিত!

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

শিক্ষা

নেত্রকোনার কেন্দুয়ায় এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি-২০২৪ এ পরীক্ষায় অংশ নিয়েছেন একমাত্র শিক্ষার্থী নেছার আহমেদ। তিনি আবার

2024-07-07T15:05:11+00:00
2024-07-07T15:05:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষা-২০২৪
এক কলেজে পরীক্ষার্থী ১জন, তাও অনিয়মিত!
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৩:০৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X

নেত্রকোনার কেন্দুয়ায় এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি-২০২৪ এ পরীক্ষায় অংশ নিয়েছেন একমাত্র শিক্ষার্থী নেছার আহমেদ। তিনি আবার ওই প্রতিষ্ঠানের অনিয়মিত পরীক্ষার্থী।

সরেজমিনে রোববার (৭জুলাই) সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনায় এইচএসসি কেন্দ্রে গিয়ে জানা যায়, কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর নিয়মিত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। অপরদিকে নেছার আহমেদ নামে এক শিক্ষার্থী গত বছর ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল ওই প্রতিষ্ঠান থেকে। এবছর ওই প্রতিষ্ঠান থেকে একমাত্র শিক্ষার্থী নেছার আহমেদ অনিয়মিত হিসেবে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। 

উপজেলার এইচএসসি-২০২৪ সান্দিকোনা কেন্দ্রের কেন্দ্র সচিব সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নে ১৯৮৪ সালে ১জানুয়ারী প্রতিষ্ঠিত হয় গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। পরে এটি স্কুল এন্ড কলেজ হিসেবে উন্নীত হয়।

গত ২০১৮ সাল থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪জন উত্তীর্ণ হয়েছিল এবং ৫জন অকৃতকার্য হয়েছিল। অকৃতকার্য ৫জন থেকে এবছর নেছার আহমেদ নামে এক শিক্ষার্থী অনিয়মিতভাবে অংশ গ্রহণ করে। তবে নিয়মিত পরীক্ষার্থী না থাকায় এবছর  ২০২৪ সালে কোন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেননি। 

এনিয়ে এপ্রতিষ্ঠান থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় শিক্ষকদের কর্মকান্ড নিয়ে সচেতন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

এনিয়ে কথা হলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো.কামরুজ্জামান জানান, ভর্তিকৃত শিক্ষার্থীরা বিভিন্ন কাজে কর্মে অন্যত্র চলে যাওয়ার কারণে তারা পরীক্ষায় অংশ নেয়নি। তাছাড়া ভবন সংকট ও অবকাঠামোর কারণে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায় না।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলমের বক্তব্য জানতে তার মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সাথে কথা হলে তিনি  বলেন, এমনটা আমার জানা ছিল না। এধরনের ঘটনা বাংলাদেশে আর একটিও আছে বলে আমার মনে হয় না। বিষয়টি ভালোভাবে জানার জন্য বিস্তারিত খোঁজখবর নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy