কোটা সংস্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহালসহ চার দফার ভিত্তিতে সারাদেশে

2024-07-07T18:09:20+00:00
2024-07-07T18:09:20+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কোটা সংস্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৪১)
X

২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহালসহ চার দফার ভিত্তিতে সারাদেশে দিনব্যাপী অনলাইন ও অফলাইনর জনসংযোগ চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'। এরই প্রেক্ষিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় কোটা সংস্কারের দাবিতে  আন্দোলনে নেমেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

রবিবার (৭ জুলাই) দুপুর ২.৩০ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ-সমাবেশ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে ব্যানার পোস্টার হাতে শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাঙলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দেশটা নয় পাকিস্তান, ‘স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘১৮ সালের পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হলে পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের হুশিয়ারিও প্রদান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘এই বৈষম্যমূলক কোটা প্রথা মানি না। কোটার কারণে মেধাবীরা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। কোনো মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় ৮০ পেয়েও চাকরি পাবে না, আর কোটাধারীরা সহজেই চাকরি পাবে, এই বৈষম্য সংবিধান পরিপন্থি।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘কোটা পদ্ধতি চালু থাকলে দেশের গুরুত্বপূর্ণ সব জায়গা অমেধাবীদের দখলে চলে যাবে, বেড়ে যাবে দুর্নীতি। দেশ স্বাধীন হয়েছে বৈষম্য রোধ করতে কিন্তু কোটা পদ্ধতি সেই বৈষম্য সৃষ্টি করছে। আমরা এই বৈষম্য বন্ধের আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।’





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy