দুপুরের মধ্যে যে সকল অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস

2024-07-09T10:08:14+00:00
2024-07-09T10:08:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুপুরের মধ্যে যে সকল অঞ্চলে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১০:০৮ এএম   (ভিজিট : ১৪৮)
X

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ  মো. বজলুর রশিদের সই করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের চার বিভাগে আগামী তিনদিন ভারী বৃষ্টি হতে পারে। সংস্থাটি জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। এসময়ে দেশের বাকি চার বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy