বজ্রপাতে একদিনে ৩৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার

2024-07-11T21:04:10+00:00
2024-07-11T21:04:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বজ্রপাতে একদিনে ৩৮ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৯:০৪ পিএম   (ভিজিট : ২৩৭)
X

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার (১০ জুলাই) হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে।  শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে গেছে ১২ জনেরও বেশি।


নিহতদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। এদের মধ্যে চাচাতো দুই ভাইও রয়েছে। সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছে তারা।


ভারতের আবহাওয়া দফতর অবশ্য উত্তর প্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আগামী ৫ দিন আরও ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। রাজ্যের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy