শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার ভ্যানকুভার প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরাঞ্চলের ভ্যানকুভার

2024-07-12T12:52:37+00:00
2024-07-12T13:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কানাডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১২:৫২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৪ ১:০২ পিএম  (ভিজিট : ১৫৪)
X

কানাডার ভ্যানকুভার প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরাঞ্চলের ভ্যানকুভার দ্বীপ ও আশপাশের এলাকা। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা ৩৪ মিনিটে প্রদেশটির টফিনোতে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে। দেশটির ভূমিকম্প সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা প্রদেশ।

এর আগে ২০১৯ সালের ৩ জুলাই একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। জানা যায়, দেশটির ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভ্যানকুভারের পোর্ট হার্দি এলাকা থেকে ২২৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy