ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ইবি প্রতিনিধি

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন

2024-07-12T19:28:57+00:00
2024-07-12T19:28:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৬৯)
X

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে। যৌক্তিক দাবির আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলা করে গুলি চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যাবে না। বরং আন্দোলনে জনসমুদ্র তৈরি হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

তারা বলেন, আমাদেরকে একটি গোষ্ঠী বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে আমাদের আন্দোলনে বাধা দিচ্ছে। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কোন অপশক্তি শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করতে পারবে না। সরকার জনদুর্ভোগের কথা বলে আন্দোলন বন্ধ করতে চায়। সরকারের কাছে আমাদের আহ্বান দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন, তাহলে আমরা রাজপথ ছেড়ে দিয়ে পড়ার টেবিলে ফিরে যাবো।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy