ট্রাম্পের সেই সমর্থক পরিবারকে বাঁচাতে গিয়ে নিহত হন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দুকধারীর গুলিতে প্রাণে বেঁচে গেলেও দর্শক সারিতে থাকা কোরি কম্পারেটর নামে

2024-07-15T13:12:26+00:00
2024-07-15T13:12:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রাম্পের সেই সমর্থক পরিবারকে বাঁচাতে গিয়ে নিহত হন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১:১২ পিএম   (ভিজিট : ২১৪)
X

নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দুকধারীর গুলিতে প্রাণে বেঁচে গেলেও দর্শক সারিতে থাকা কোরি কম্পারেটর নামে এক রিপাবলিকান সমর্থক নিহত হন। 

৫০ বছর বয়সি এই দমকলকর্মী দুই মেয়ের বাবা। বার্তা সংস্থা এএফপির বরাতে সোমবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে যখন  হামলার ঘটনা ঘটে তখন কোরি তার পরিবারের সদস্যদের ওপর ঢাল হয়ে দাঁড়ান। নিজের জীবনের বিনিময়ে স্ত্রী সন্তানদের প্রাণ বাঁচিয়েছেন তিনি।

কোরি কম্পারেটরের মৃত্যুতে তার মেয়ে অ্যালিসন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন,‘বাস্তব জীবনের একজন প্রকৃত সুপারহিরোর মৃত্যু হয়েছে।’
 
হামলার সময় অ্যালিসন মা-বাবার সঙ্গে ওই সমাবেশে ছিলেন। তিনি লিখেন,‘তিনি (তার বাবা) আমার মা ও আমাকে মাটিতে ছুড়ে ফেলেন। আমাদের দিকে উড়ে আসা বুলেট থেকে আমাকে রক্ষা করেন।

রোববার এক সংবাদ সম্মেলনে পেনসিলভানিয়ার গভর্নর জোস স্প্যারিও কোরিকে একজন বীর বলে অভিহিত করেছেন।
 
পেনসিলভানিয়ার গভর্নর জানিয়েছেন, তিনি কোরির স্ত্রী এবং দুই মেয়ের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, প্রতি রোববার কোরি চার্চে যেতেন। কোরি তার সম্প্রদায়কে ভালোবাসতেন। বিশেষ করে, তিনি তার পরিবারের মানুষগুলোকে ভালোবাসতেন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন কোরি এবং শনিবারের ওই নির্বাচনী প্রচারণায় তাকে বেশ উৎসাহী দেখা গিয়েছিল।
 
পেনসিলভানিয়ার পুলিশ জানিয়েছে, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনায় আহত বাকি দুজনের মধ্যে একজন ৫৭ বছর বয়সী ডেভিড ডাচ এবং অপরজন ৭৪ বছর বয়সী জেমস কোপেনহেভার। তাদের দুজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালানো হয়। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে নিহত হন ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy