কোটা বাতিলের দাবিতে নতুন বাজারে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে রাজধানীর নতুন বাজার এলাকায় আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের এই

2024-07-15T13:32:22+00:00
2024-07-15T14:54:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোটা বাতিলের দাবিতে নতুন বাজারে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১:৩২ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৪ ২:৫৪ পিএম  (ভিজিট : ২২৬)
X

সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে রাজধানীর নতুন বাজার এলাকায় আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনে নতুন বাজার এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

সোমবার (১৫ জুলাই) দুপুরের পর শিক্ষার্থীর রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। সরেজমিনে দেখা যায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

একই দাবিতে কুড়িল এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে কুড়িল থেকে এয়ারপোর্টগামী সড়ক ও কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে শতশত যানবাহন আটকে আছে। অবরোধ আন্দোলন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন বাজার এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করছেন।

বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তারা সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী আন্দোলন করছেন। আমরা শিক্ষার্থীদের বোঝাচ্ছি তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যটক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy