হাসপাতালে চেকআপ করাতে গিয়ে ২ দিন যাবত লিফটে আটকা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন এক ব্যক্তি। দোতলায় ওঠার জন্য লিফটে চড়েন তিনি। কিন্তু সেই লিফটের দরজা

2024-07-15T16:14:49+00:00
2024-07-15T16:14:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাসপাতালে চেকআপ করাতে গিয়ে ২ দিন যাবত লিফটে আটকা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৪:১৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন এক ব্যক্তি। দোতলায় ওঠার জন্য লিফটে চড়েন তিনি। কিন্তু সেই লিফটের দরজা আর খুলল না। আর এতেই টানা দুদিন ধরে ভেতরে আটকা রইলেন এক ব্যক্তি।

পরে সপ্তাহের শুরুতে রুটিন কাজের জন্য লিফটি চালু করার পর তিনি শেষমেষ সেখান থেকে বের হন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

৫৯ বছর বয়সী এক ব্যক্তি গত দুই দিন ধরে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালের লিফটের ভিতরে আটকে ছিলেন এবং সোমবার সকালে লিফটটি রুটিন কাজের জন্য চালু করার পরে তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম রবীন্দ্রন নায়ার (৫৯)। উলুরের এই বাসিন্দা গত শনিবার থেকে তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজের ওপি ব্লকের লিফটের ভেতরে আটকে ছিলেন বলে তারা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ‘তিনি দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু দাবি করেন, লিফটটি নেমে আসে এবং পরে সেটি আর খোলেনি। তিনি বলেছেন, তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন, কিন্তু তার সেই চিৎকার শুনে কেউ এগিয়ে আসেনি। তার ফোনটিও বন্ধ ছিল।’

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালে লিফট অপারেটর রুটিন কাজের জন্য লিফটি চালু করার পর ভেতরে এক ব্যক্তির আটকে থাকার ঘটনাটি প্রকাশ পায়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy