হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মাসুদুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রোববার (১৪

2024-07-15T16:40:19+00:00
2024-07-15T16:40:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মাসুদুর রহমান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৪:৪০ পিএম   (ভিজিট : ২২৩)
X

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার মাসুদুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা। তিনি কুষ্টিয়া সদরের আব্দুল মহসিনের ছেলে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুদুর রহমান (৪২) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা ও দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইন মামলায় পৃথক মামলা ছিল। এরমধ্যে মোহাম্মদপুর থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি।

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত ছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর র‌্যাব-২ গতরাতে তাকে গ্রেপ্তার করে।

মাসুদুর রহমান ২০০৭ সালে একটি বেসরকারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করা অবস্থায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র সঙ্গে জড়িয়ে পড়েন। এমবিএ শেষে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত অবস্থায় উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিলেন। পরে ২০১২ সালে ওই দুই মামলায় তিনবার গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy