হামলাকারীদের সাথে ক্লাস-পরীক্ষা বর্জনের হুশিয়ারী জাককানইবির শিক্ষার্থীদের

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীদের সাথে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুশিয়ারী দিয়েছে

2024-07-16T15:41:12+00:00
2024-07-16T15:41:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামলাকারীদের সাথে ক্লাস-পরীক্ষা বর্জনের হুশিয়ারী জাককানইবির শিক্ষার্থীদের
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৩:৪১ পিএম   (ভিজিট : ৩০২)
X

কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীদের সাথে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুশিয়ারী দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের কেউ মারধর করলে তাকে বিভাগীয় কার্যক্রম ও শ্রেণি কার্যক্রম থেকে বয়কটের ঘোষণাও দিয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘোষণা দিচ্ছেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ ও বিভাগভিত্তিক গ্রুপগুলোতেও এসব ঘোষণা দিয়েছে তারা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের  ২০২১-২২  সেশনের শিক্ষার্থী মেহেবুবা সরকার তার নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ের Finance & Banking  বিভাগের 13 তম (বিশ্ববিদ্যালয়ের ১৬ তম) ব্যাচ এর কোনো ব্যাচমেট যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করবো এবং আমাদের সাথে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবেনা । 
তাকে ব্যাচ হতে সামগ্রিক ভাবে বয়কট করা হবে।

তিনি আরও লিখেছেন, একইসাথে চলমান আন্দোলন এর যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষনা দিচ্ছি।"

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী হাবিবা খানম সাদিয়া তার নিজের প্রোফাইলে লিখেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ১০তম ব্যাচের কোনো ব্যাচমেট যদি আজ, আগামীকাল কিংবা চলমান কোটা সংস্কার আন্দোলনের যেকোনো পর্যায়ে সাধারণ শিক্ষার্থী তথা আমাদের ভাই-বোনদের উপর আক্রমণের সাথে জড়িত থাকার প্রমান পাওয়া যায় কিংবা আন্দোলনকে যেকোনোভাবে নিরুৎসাহিত করা বা ব্যাঘাত ঘটানোর সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে আমরা তাকে আমাদের ব্যাচ থেকে বয়কট করবো। ব্যাচের সমস্ত কার্যক্রম থেকে তাকে বয়কট করা হবে।

আমাদের সাথে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করলে আমরা কেউ ক্লাস বা পরীক্ষায় বসবো না।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy