জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণে আহত ৪ (ভিডিও)

জবি প্রতিবেদক

রাজধানী

কোটা সংস্কারের দাবিতে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ জুলাই)

2024-07-16T16:32:55+00:00
2024-07-16T16:57:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণে আহত ৪ (ভিডিও)
জবি প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৪:৩২ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৪ ৪:৫৭ পিএম  (ভিজিট : ২৫৬)
X

কোটা সংস্কারের দাবিতে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

ভিডিও দেখুন : মিছিলে গুলিবর্ষণে আহত ৪ 

গুলিবিদ্ধরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফেরদৌস। তাৎক্ষণিকভাবে অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাজধানীর কোতয়ালী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য কোনো গ্রুপ দেখিনি।





  বিষয়:   আন্দোলন  কােটাবিরোধী  হামলা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy