ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ

2024-07-16T17:32:16+00:00
2024-07-16T17:32:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৮৭)
X

সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ করেছেন জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। 

এতে অংশগ্রহণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা শহরের টাউন হল মোড় এলাকায় সড়ক অবরোধ করেন। এরপর তারা মিছিল নিয়ে শহরের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করেন।

জানা যায়, গতকাল সোমবার অনলাইনে প্রচারণা চালানোয় আজ সাধারণ শিক্ষার্থীরা টাউন হল মোড়ে হন। তারা ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটার বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের কয়েক হাজার শিক্ষার্থী।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy