ভারতীয় ভিসা সেন্টার ও মা‌র্কিন দূতাবাস বন্ধ থাকছে আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

2024-07-18T10:15:46+00:00
2024-07-18T10:15:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতীয় ভিসা সেন্টার ও মা‌র্কিন দূতাবাস বন্ধ থাকছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১০:১৫ এএম   (ভিজিট : ১৬৫)
X

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে। 

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটা বিরোধী চলমান ছাত্র বিক্ষোভ গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে। ঢাকা শহর, এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরজুড়ে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জন্য বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং তাদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত। বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকায়। কোনো বড় সমাবেশের আশেপাশে আপনাদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত।

বিজ্ঞপ্তিতে জরুরি অবস্থার জন্য মার্কিন নাগরিকদের [email protected]তে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিসে বলা হয়েছে, উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১৮ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশে সকল ধরনের ভিসা পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তীতে কবে ভিসা পরিষেবা চালু করা হবে সেটি এসএমএসের মাধ্যমে জানানো হবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy