সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

রাজধানীসহ সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সংশ্লিষ্ট অপারেটর

2024-07-18T12:25:37+00:00
2024-07-18T12:25:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১২:২৫ পিএম   (ভিজিট : ৫৪৮)
X

রাজধানীসহ সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সংশ্লিষ্ট অপারেটর সূত্রে এ কথা জানা গেছে। মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে।

এ বিষয়ে জানতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ব্যবহারকারীরা বলছেন, তাদের মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক কাজ করছে না। ফলে মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

বুধবার গ্রাহকেরা অভিযোগ করেছিলেন, রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জারেও প্রবেশ করতে পারছেন না অনেকে। কেউ আবার প্রবেশ করতে পারলেও ফেসবুক ও মেসেঞ্জারে বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি অন্যদের পোস্টে ক্লিক করে বার্তা বা ছবি দেখতে পারছেন না তারা। শুধু তা-ই নয়, ফেসবুকের হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকের।

১৬ জুলাই থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ রয়েছে। তবে, টু-জি নেটওয়ার্ক চালু থাকায় ব্যবহারকারীরা কেবল ভয়েস কল করতে পারছেন। ২০২৪ সালের মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১২ কোটি ৭৮ লাখ মোবাইল গ্রাহক রয়েছেন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy