রামপুরায় পুলিশ বক্সে কোটা আন্দোলনকারীদের আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ ঘটিয়েছে শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদেরকে প্রতিহত করতে পুলিশ কাঁদানে

2024-07-18T13:24:09+00:00
2024-07-18T13:54:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপুরায় পুলিশ বক্সে কোটা আন্দোলনকারীদের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১:২৪ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৪ ১:৫৪ পিএম  (ভিজিট : ১৯৫)
X

রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ ঘটিয়েছে শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদেরকে প্রতিহত করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। 

সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা রামপুরা এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এ সময় তাদের ঠেকাতে পুলিশ কাঁদানে নিক্ষেপ করেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

ইট-পাটকেল ছুড়তে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্স ও পুলিশের মোটোরসাইকেল ভাঙচুর করে। এরপর সেখানে অগ্নিসংযোগ ঘটায়। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে মেরুল-বাড্ডা এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাড্ডা থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক মিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের অবরোধ কেন্দ্র করে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোটাবিরোধী আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয় জন নিহত হয়েছেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy