বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া পুলিশদের হেলিকপ্টারে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটেছে।বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে

2024-07-18T15:36:07+00:00
2024-07-18T15:36:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া পুলিশদের হেলিকপ্টারে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩:৩৬ পিএম   (ভিজিট : ২৫২)
X

কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে। পরে সেখানে কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় কিছু পুলিশ সদস্য ওই বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকা পড়েন। পরে তাদের হেলিকপ্টারে উদ্ধার করে র‍্যাব।

দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে ঢুকে পড়েন। পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সেই ভবনে ভাঙচুর করেন।

শিক্ষার্থীরা কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনসহ বাড্ডা রামপুরা রোডে অবস্থান করছেন। অন্যদিকে মধ্য বাড্ডা ও রামপুরা টিভি সেন্টারের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীজুড়ে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy