বিটিভি ভবনে কোটা আন্দোলনকারীদের আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিটিভি ভবনে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। ভবনের সামনে পার্কিং স্টেশনে কয়েকটি

2024-07-18T16:20:38+00:00
2024-07-18T16:33:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিটিভি ভবনে কোটা আন্দোলনকারীদের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:২০ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৪ ৪:৩৩ পিএম  (ভিজিট : ১৯০)
X

বিটিভি ভবনে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। ভবনের সামনে পার্কিং স্টেশনে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। 

এসময় রামপুরা পুলিশ ফাঁড়িতেও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। সেখানে অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে। রাজধানীর মিরপুর ১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মিছিল নিয়ে আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে আন্দোলনকারীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এরপর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

শুনানির তারিখ এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট কোটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানির তারিখ রয়েছে। তবে আমি বাংলাদেশের অ্যার্টনি জেনারেলকে নির্দেশ দিয়েছি, যেন আগামী রোববার (২১ জুলাই) আদালতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনেন। তিনি যেন উচ্চ আদালতে আবেদন করে শুনানি এগিয়ে আনার চেষ্টা করেন।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্যও প্রস্তুত। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা চাইলে আজই আমরা আলোচনায় বসতে পারি।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy