বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হলো জবির দুই শিক্ষার্থী

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আন্দোলনকারী সন্দেহে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তীতে কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকায় বিশ্ববিদ্যালয়

2024-07-18T16:26:25+00:00
2024-07-18T16:26:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হলো জবির দুই শিক্ষার্থী
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৮৮)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আন্দোলনকারী সন্দেহে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তীতে কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয় তারা। 

আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের সিএসই বিভাগের শিক্ষার্থী। 

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পরপর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মুচলেকা দিয়ে ছাড়া পায় দুজন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, শিক্ষার্থীদের আটকের ঘটনা জানার সাথে সাথে আমরা থানাই যায়। পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কয়েকজন শিক্ষার্থী সন্দেহজনকভাবে আটক হয়েছিলো। কোতোয়ালি থানায় সহকারী প্রক্টর ও শিক্ষকদের প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরপরই তাদেরকে ছাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তারা যেন কোন প্রকার সহিংসতায় লিপ্ত না হয়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy