বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে যা বললেন পেন্টাগন মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর

2024-07-24T14:50:31+00:00
2024-07-24T15:18:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে যা বললেন পেন্টাগন মুখপাত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ২:৫০ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৪ ৩:১৮ পিএম  (ভিজিট : ২৪৯)
X

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চলমান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে দপ্তরটির পক্ষ থেকে।

মঙ্গলবার (২৩ জুলাই)  যুক্তরাষ্ট্রের সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা-সহিংসতার জেরে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে জানতে চান তার কাছে। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশের ছাত্র বিক্ষোভকে কীভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন? আন্দোলনে শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।

জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, হ্যাঁ। অবশ্যই। অবশ্যই আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলেছে, আমিও সেটির প্রতিধ্বনি করতে চাই। আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।

তিনি বলেন, আমরা স্পষ্টতই সহিংসতার বৃদ্ধি দেখতে চাই না। আমরা অবশ্যই বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবাধিকার মেনে চলার বিষয়টি দেখতে চাই।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy