শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। জেলা প্রশাসকরা নিজ

2024-07-24T15:59:40+00:00
2024-07-24T16:16:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৩:৫৯ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৪ ৪:১৬ পিএম  (ভিজিট : ৩০৯)
X

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে অগ্রাধিকার দেয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে।
 
তিনি আরও বলেন, আমাদের আগে খুঁজে বের করতে হবে এসব সহিংসতার পেছনে কারা ছিলো। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি না খুললে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত তা সঠিকভাবে নিরূপণ করাটা এতটা সহজ হবে না।

গত মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত সেটা বোঝার জন্য শিক্ষাঙ্গন খোলার আগেই সরকারের তরফে পর্যালোচনা করা হচ্ছে। তবে বিভিন্ন ধরনের ভুল তথ্য ও মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার কারণে এ মুহূর্তে হতাহতদের মধ্যে কতজন শিক্ষার্থী, তা নিরূপণ করাটা খুবই কঠিন।
 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy