যেদিন চালু হবে মোবাইল ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

রবি ও সোমবারের (২৮, ২৯ জুলাই) মধ্যে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও

2024-07-24T18:21:56+00:00
2024-07-24T18:33:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেদিন চালু হবে মোবাইল ইন্টারনেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৬:২১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৪ ৬:৩৩ পিএম  (ভিজিট : ৫৭০)
X

রবি ও সোমবারের (২৮, ২৯ জুলাই) মধ্যে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

চলমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। ফলে গ্রাহকদের বড় একটি অংশ সেবাবঞ্চিত হচ্ছেন।  

আজ বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করা নিয়ে এ ব্রিফ করেন তিনি।

পলক বলেন, দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করেছি। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। 

আজ রাত থেকে বাসা-বাড়িতেও পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। আগামী রবি বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেটও চালু করার ব্যাপারে আশাবাদী।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy