শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আপাতত এইচএসসি পরীক্ষা শেষ করতেই বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক

2024-07-29T12:19:30+00:00
2024-07-29T13:29:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১২:১৯ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৪ ১:২৯ পিএম  (ভিজিট : ৩৪৪)
X

দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আপাতত এইচএসসি পরীক্ষা শেষ করতেই বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে কোনোটিই সম্ভব হবে না। তাই আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। 

অপরদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় লাগবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনও ‘সময় লাগবে’ জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে আলাপ-আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও আলোচনা হয়নি।’

জানা গেছে, আজ (২৯ জুলাই) বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী আরও দুই দিন অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এ সময় বিদ্যালয় খুলে দেওয়া হবে না। তবে মন্ত্রিসভার বৈঠকের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়।’

উল্লেখ্য, চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে ১৬ জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান জানানো হয়।

একই দিন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যযক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

গত ২১ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৬ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে ১৮ জুলাইয়ের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 

কোটা পদ্ধতি নিয়ে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৮ জুলাই আবার ২৮ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়। ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয় সব পরীক্ষা।

শিক্ষা সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হবে না। তাছাড়া সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চলতে সমস্যা হচ্ছে না। শিগগিরই হয়তো সিটি করপোরেশন এলাকায়ও শুরু করা যাবে।  







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy