অবশেষে জানা গেল মিরপুরের মেট্রোস্টেশনে হামলাকারীদের পরিচয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মিরপুর-১০ নম্বর স্টেশনে হামলা চালায় বিহারি কলোনির কিশোর-যুবক ও হকারদের নিয়ে বিএনপি-জামায়াতরা। তদন্ত করে এ তথ্য জানিয়েছে পুলিশ।

2024-07-29T12:20:16+00:00
2024-07-29T13:18:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অবশেষে জানা গেল মিরপুরের মেট্রোস্টেশনে হামলাকারীদের পরিচয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১২:২০ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৪ ১:১৮ পিএম  (ভিজিট : ৭৭৯)
X

মিরপুর-১০ নম্বর স্টেশনে হামলা চালায় বিহারি কলোনির কিশোর-যুবক ও হকারদের নিয়ে বিএনপি-জামায়াতরা। তদন্ত করে এ তথ্য জানিয়েছে পুলিশ। দেশের নানা অঞ্চল থেকে আসা শিবিরের নেতা-কর্মীরাও যোগ দেয় এই হামলায়। 

স্টেশনের ভেতরে-বাইরে ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি লুটপাট করে হামলাকারীরা। তবে আগুন দেওয়ার চেষ্টা করলেও পুলিশের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে  ঢুকে পড়ে স্থানীয় বিহারি কলোনির কিশোর-যুবকেরা। প্রায় সবার হাতেই লাঠি বা লোহার রড কিংবা ইট ছিল। আবার কারো কারো কাঁধে ছিল ব্যাগ। দলে দলে তারা ঢুকতে থাকে মেট্রোরেল স্টেশনে।

পুলিশ বলছে, এই হামলা-ভাঙচুরে নেতৃত্ব দেয় বিএনপি-জামায়াতের নেতারা। এ সময় তারা মেট্রো স্টেশনের চেয়ার-টেবিল ভাঙচুর এবং দরকারি কাগজপত্র তছনছ করে। তারা লুট করে নিয়ে যায় কম্পিউটার মনিটর, পজ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি।
মেট্রো স্টেশনের ফায়ার সেফটি ইকুইপমেন্ট এবং ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরাও ভাঙচুর করে তারা। আগুন লাগিয়ে দেয় স্টেশনের বাইরে। তবে পুলিশের প্রতিরোধের মুখে স্টেশনের ভেতরে আগুন দিতে পারেনি দুর্বৃত্তরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত মহাপরিদর্শক ড. খ. মহিদ উদ্দিন বলেন, হামলাকারীদের বিহারি কলোনি ও এর আশপাশের এলাকা থেকে জোগাড় করা হয় বলে তথ্য পাওয়া গেছে। মিরপুর এলাকার বিভিন্ন বস্তি থেকেও বিএনপি ও জামায়াতের সদস্যরা হামলার জন্য যুবকদের ভাড়া করে নিয়ে আসে।

পুলিশ বলছে, মিরপুরের জল্লাদখানা রোডের পাশের বিহারি কলোনির কিশোর-যুবকেরা আলোক হাসপাতালের গলি দিয়ে এসে মেট্রোস্টেশনে ভাঙচুর ও লুটপাট চালায়।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy