প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১১:৫০ এএম (ভিজিট : ১৬৮)

X
আগামীকাল শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মুগদা, আহমেদ বাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।