বৃষ্টি উপক্ষে করে ক্যাম্পাসে মিছিল ও অবস্থান ইবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

ভারী বৃষ্টি উপেক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

2024-08-01T18:30:05+00:00
2024-08-01T18:30:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি
বৃষ্টি উপক্ষে করে ক্যাম্পাসে মিছিল ও অবস্থান ইবি শিক্ষার্থীদের
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ২৭০)
X

ভারী বৃষ্টি  উপেক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাসে মিছিল ও অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে থেকে শিক্ষার্থীরা মৌন মিছিল শুরু করেন। এসময় তারা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ছবি ও তাদের বিচারের দাবি সংবলিত বিভিন্ন ফেসটুন প্রদর্শন করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রশাসন ভবন, বটতলা, ডায়না চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। মিছিল চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা। 

শহীদ মিনারে অবস্থান নিয়ে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবনা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাশের হিসাব কে দেবে, কোন কোটায় দাফন হবে’, ‘আগে দে লাশের হিসাব, তারপর সংলাপ’, ‘শেইম শেইম, ডিক্টেটর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সেখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ^বিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান ও ইয়াসিরুল কবির সৌরভ। 

বক্তারা বলেন, ‘এক মাসেরও বেশী সময় ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিলাম। কিন্তু সরকার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, হামলা-মামলা করে দমন করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ছাত্র আন্দোলনের ইতিহাস বলে ৫২, ৬৯, ৭১ যেখানেই ছাত্ররা হাত দিয়েছে সেখানেই সফল হয়েছে। ২০২৪ সালের আমাদের আন্দোলও বৃথা যাবে না। আমাদের নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের ভাইদের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানো অবস্থায় আমরা ঘরে ফিরে যেতে পারিনা।’







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy